তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ বাংলাদেশী গোলাম সাঈদকে উদ্ধার

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
তারিখঃ- ০৭ ফেব্রুয়ারী ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত

গতকাল ০৬ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ হাজার মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো প্রায় ৩০ হাজার মানুষ। আর ঐ ভূমিকম্প সংঘটিত এলাকা গুলোতে ছিলেন বাংলাদেশী লোকজনও।

উল্লেখ্য যে- তুরস্কে ভূমিকম্পের ৪৫ ঘণ্টা পর নিখোঁজ বাংলাদেশী নাগরিক জনাব গোলাম সাঈদ রিংকুকে উদ্ধার করা হয়েছে এবং তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ০৭ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়।

জনাব রিংকু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে তুরস্কের আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। তার আগে সোমবার আরেক বাংলাদেশী শিক্ষার্থীকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়।

তুরস্কের আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জানা যায় যে- “জনাব গোলাম সাঈদ রিংকু তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েক বছর আগে উচ্চশিক্ষা নিতে তিনি তুরস্কে যান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জনাব রিংকু এবং এখন তিনি মোটামুটি অনেকটা বিপদ মুক্তই রয়েছেন বলা যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *