ভারতের কর্ণাটকে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে তীব্র উত্তেজনা!!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
০৮ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:২০ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে তীব্র উত্তেজনা চলছে। এরইমধ্যে সেখানে গেরুয়া ওড়না পরা উগ্রবাদী হিন্দু ছাত্রদের হিজাব বিরোধিতার প্রতিবাদ করতে গিয়ে বেশ সাহস দেখানো বোরকা পরিহিতা এক মুসলিম ছাত্রীর একটি ভিডিওক্লিপ সামনে এসেছে। ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাতকারে সাহসী ঐ ছাত্রী বলেছেন যে- “আমি কলেজে যাচ্ছিলাম, তখন কিছু লোক আমাকে ধমক দিয়ে বলছিলেন, বোরকা খুলে শ্রেণীকক্ষে প্রবেশ করতে হবে, এ অবস্থায় তোমাকে প্রবেশ করতে দেয়া হবে না।”

ভারতের জিও নিউজ জানিয়েছে যে- “প্রতিবাদের পর ঐ ছাত্রীকে কলেজে প্রবেশের অনুমতি দেয়া হয় ঠিকই, কিন্তু বসতে দেয়া হয় আলাদা কক্ষে।” গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ছয়জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণী কক্ষের বাইরে বসতে বাধ্য করা হয়। সেই সময় কলেজ প্রশাসন জানায়, ইউনিফর্মের অংশ নয় হিজাব এবং ঐ ছাত্রীরা কলেজের নিয়ম লঙ্ঘন করেছে। ছাত্রীদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায় স্থানীয় ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী।

পরে এই রাজ্যের অন্যান্য এলাকাতেও হিজাব পরার বিরুদ্ধে গেরুয়া ওড়না পরে অনেক শিক্ষার্থী অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। তারা কলেজে হিজাব নিষিদ্ধের দাবী তোলে এবং হিজাববিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয়। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঐ ভিডিওতে দেখা যায়, কর্নাটকের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের সময় গেরুয়া বাহিনীর কাছে উপহাসের শিকার হন ঐ মুসলিম ছাত্রী। উগ্র হিন্দুত্ববাদী নানা স্লোগানে তাকে ভয় দেখানোর চেষ্টা করেন তারা, কিন্তু সাহসী ঐ ছাত্রী ভড়কে না গিয়ে উল্টো সাহসী এক প্রতিবাদ করেছেন। “আল্লাহু আকবার” বলতে বলতে শ্রেণী কক্ষে প্রবেশ করেন ঐ ছাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *