লন্ডনের ব্রিকলেন জামে মসজিদের সভাপতি সাহেবের ইন্তেকাল

শুভ বার্তা লন্ডন(যুক্তরাজ্য) প্রতিনিধিঃ-
ফয়সাল রহমান
২৮ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৫৯ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

আজ ২৮শে ফেব্রুয়ারী ২০২২ইং রোজ সোমবার সকাল আনুমানিক ১১.১৫ মিনিটের সময় লন্ডনস্থ নিজ বাসায় ইন্তেকাল হয়েছে লন্ডনের বাঙালী অধ্যুষিত “ব্রিকলেন জামে মসজিদ” এর সম্মানীত সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর, প্রবীণ রাজনীতিবিদ, প্রখ্যাত কমিউনিটি ব্যক্তিত্ব, অত্যন্ত অমায়িক ও মার্জিত ব্যক্তিত্ব জনাব সাজ্জাদ মিয়া (এম.বি.ই) সাহেবের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

জনাব সাজ্জাদ মিয়া সাহেবের মৃত্যুতে পুরো লন্ডনের বাংলাদেশী কমিউনিটির মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এরই মধ্যে যুক্তরাজ্য, বাংলাদেশ ও বর্হিবিশ্ব থেকে অনেকেই সরাসরি ও মুঠোফোনের মাধ্যমে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।

জনাব সাজ্জাদ মিয়া সাহেবের পারিবারিক সূত্র থেকে জানা যায় যে- জনাব সাজ্জাদ মিয়া সাহেব দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। গত কিছু দিন যাবত জনাব সাজ্জাদ মিয়া সাহেবের শারীরিক অবস্থা বেশ অবনতির দিকে ছিল। অবশেষে আজ সকালে ওনার ইন্তেকাল হয়েছে। আগামীকাল বাদ জোহর ব্রিকলেন জামে মসজিদে জনাব সাজ্জাদ মিয়া সাহেবের নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দাব করেন, আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *