নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার প্রস্তুতি শুরু করেছেঃ কাজী হাবিবুল আউয়াল
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
০১ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৫২ মিনিট
ছবিঃ সংগৃহিত
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনাব কাজী হাবিবুল আউয়াল বলেছেন যে- “নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার প্রস্তুতি শুরু করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর।”
জনাব কাজী হাবিবুল আউয়াল আরো বলেছেন যে- “কে কি বললো তা নিয়ে না ভেবে কমিশনের দায়িত্ব একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। কমিশন সেই প্রস্তুতি শুরু করেছে। ”
দায়িত্ব পালনে তাদের উপর কোন রাজনৈতিক দলের চাপ নেই উল্লেখ করে সিইসি আরো বলেছেন যে- “চাপের কোন প্রশ্নই আসে না। কোন চাপ নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি এবং স্বাধীনভাবে কাজ করব। সফলতা কী হয়, সেটা সবাইকে জানাব।”
মঙ্গলবার চার কমিশনারকে সঙ্গে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

