সরকারের ব্যর্থতা থাকলে তা যাচাইয়ের ভার জনগণেরঃ প্রধানমন্ত্রী

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ- ২৫ জানুয়ারী ২০২৩ইং রোজ বুধবার
ছবিঃ- ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে- “সরকারের ব্যর্থতা থাকলে তা যাচাইয়ের ভার জনগণের। সরকারের সফলতা বা ব্যর্থতা যাই থাকুক না কেন তা যাচাই করবে দেশের জনগণ।”

তিনি আরো বলেছেন যে- “এটা যাচাই আমার দায়িত্ব নয়। তবে, সততা ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে জনগণের কল্যাণ বিবেচনা করে কাজ করলে ব্যর্থ হব কেন?”

মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেছেন যে- “জাতির পিতার আদর্শকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় নিয়ে ১৯৮১ সালে দেশে ফিরে এসেছিলাম। চারণের বেশে সারা বাংলাদেশ ঘুরেছি। বাংলাদেশকে চিনেছি, জেনেছি। সরকার গঠনের পর তৃণমূলের মানুষ যাতে ভালো থাকে সেই আকাঙ্ক্ষা নিয়েই কাজ করেছি। তার সুফল এখন জনগণ পাচ্ছে। সামনে আমাদের আরো চেষ্টা থাকবে যেন আমরা দেশের জনগণের জন্য আরো ব্যাপকভাবে উন্নয়নমূলক ও সেবামূলক কাজ করে যেতে পারি।”

২৫ জানুয়ারী ২০২৩ ইং রোজ বুধবার স্পিকার জনাবা ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য জনাব ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে মাননীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *