যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ ও বর্হিবিশ্বে জনাব কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত !!!
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ- ২৪ জানুয়ারী ২০২৩ইং রোজ মঙ্গলবার
ছবিঃ- সংগৃহীত
আজ ২৪ জানুয়ারী ২০২৩ইং রোজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ ও বর্হিবিশ্বে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে জনাব আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী।
মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জনাব কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এক মিলাদ ও দোয়া মাহফিলের।
এছাড়াও দেশের প্রত্যেকটি বিভাগ, জেলা ও উপজেলার মসজিদ-মাদ্রাসায় জনাব আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার রুহের মাগফেরাত চেয়ে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের।
জনাব আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার রুহের মাগফেরাত চেয়ে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পুরো মধ্যপ্রাচ্য-সহ বর্হিবিশ্বের বিভিন্ন দেশেও আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। মিলাদ ও দোয়া মাহফিলে জনাব কোকোর রুহের মাগফেরাত চেয়ে মহান রবের নিকট বিশেষ মোনাজাত করা হয়। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব আরাফাত রহমান কোকো সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

