পর্তুগাল প্রবাসী জনাব আব্দুস শহীদের ইন্তেকাল !!!
শুভ বার্তা প্রতিবেদন:-
লুৎফুর রহমান
তারিখ:- ১১ নভেম্বর ২০২৩ইং রোজ শনিবার।
ছবি:- সংগৃহীত।
বিস্তারিত:- দীর্ঘদিন যাবত দুরারোগ্য মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন পর্তুগাল প্রবাসী টগবগে যুবক জনাব আব্দুস শহীদ সাহেব। আর সেজন্য তিনি পর্তুগালের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে আসছিলেন।
পর্তুগালের অন্যতম পরিচ্ছন্ন ও সুন্দর শহর আলমাদা শহরের “আলমাদা হেলথকেয়ার সেন্টার” হাসপাতালে দুরারোগ্য মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে আজ সকাল আনুমানিক ৭.৩৫ মিনিটের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন টগবগে এই যুবক জনাব আব্দুস শহীদ সাহেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
মৃত্যুকালে জনাব আব্দুস শহীদ সাহেবের আনুমানিক বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। ওনার গ্রামের বাড়ী সিলেটের লালা বাজারে। জনাব আব্দুস শহীদ সাহেবের এমন মৃত্যুতে শোকে একেবারেই ভেঙে পড়েছেন ওনার পরিবার- পরিজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী এবং পর্তুগালের বাংলাদেশী কমিউনিটির সর্বশ্রেণীর মানুষেরা।
পরিবারের উর্পাজনক্রম সন্তানটিকে হারিয়ে জনাব আব্দুস শহীদ সাহেবের পরিবার-পরিজন শোকে একেবারেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

