আগামীকাল রোববার বাংলাদেশে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল !!!
শুভ বার্তা ঢাকা প্রতিনিধি:-
শরীফ হোসাইন
তারিখঃ- ২৮ অক্টোবর ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত
আজ ২৮ অক্টোবর ২০২৩ইং রোজ শনিবার রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে অন্যায় ও অনৈতিক ভাবে আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল রোববার বিএনপির সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা আসে।
তবে বিএনপির পক্ষ থেকে প্রথমে আগামীকালের হরতাল শুধুমাত্র ঢাকায় হবার ঘোষণা আসলেও এরপর দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তি দিয়ে সারা দেশে হরতালের কথা জানানো হয়।
প্রত্যক্ষদর্শী ও বাংলাদেশের গণমাধ্যম সূত্রে জানা যায় যে- বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ পল্টন এলাকায় ছড়িয়ে পড়ে। একদিকে পুলিশ ও আওয়ামী লীগ এবং অন্যদিকে বিএনপি-জামায়াতের কর্মীরা অবস্থান নেয়। দু’দিক থেকে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া। মুহুর মুহুর শব্দে পুলিশের দিক থেকে ব্যাপক সংখ্যায় টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে।
উল্লেখ্য যে- সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহাসমাবেশ করে বিএনপি।

