২০ অক্টোবর ছিল “দৈনিক শুভ বার্তা” পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী !!!
শুভ বার্তা প্রতিবেদন:-
তাহের রায়হান
তারিখ:- ২২ অক্টোবর ২০২৩ইং
ছবিঃ- শুভ বার্তা।
গতকাল ২০ অক্টোবর ২০২৩ইং রোজ শুক্রবার ছিল পর্তুগাল, বাংলাদেশ, ইউরোপ এবং পুরো বর্হিবিশ্বের জনপ্রিয় ও নিরপেক্ষ সংবাদ মাধ্যম “দৈনিক শুভ বার্তা” পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী।

“সত্যতা ও নিরপেক্ষতার সহিত সবার আগে সব খবর” শ্লোগানকে সাথে নিয়ে এবং সকল পাঠক-শুভানুধ্যায়ীদের ভালোবাসাকে পূঁজি করে ২০২১ সালে এই দিনে পর্তুগালের রাজধানী লিসবন থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে জনপ্রিয় ও নিরপেক্ষ এই সংবাদ মাধ্যমটি।

” দৈনিক শুভ বার্তা” পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির ফাউন্ডার ও সম্পাদক জনাব মোঃ সাহাব উদ্দিন দৈনিক শুভ বার্তাকে জানিয়েছেন যে- “হাটি হাটি পা পা করে দৈনিক শুভ বার্তা পত্রিকাটি তার দু’বছর পূর্ণ করেছে, আলহামদুলিল্লাহ।”
জনাব মোঃ সাহাব উদ্দিন আরো জানিয়েছেন যে- ” আর এর পেছনে সবচেয়ে বেশী ভূমিকা আপনাদের অর্থাৎ পাঠক ও শুভানুধ্যায়ীদের। আপনাদের অকৃত্রিম ও নিঃস্বার্থ ভালোবাসা ও সহযোগীতা নিয়েই আমরা আরো সামনে অর্থাৎ দৈনিক শুভ বার্তাকে তার কাংখিত লক্ষ্যে নিয়ে গিয়ে পৌঁছাতে চাই। আপনারাদের সবাইকে আবারো ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।”

