আগামীকাল “পর্তুগাল বিএনপি” এর ইফতার ও দোয়া মাহফিল !!
শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
ছবিঃ সংগৃহীত
আগামীকাল অর্থাৎ ২৪শে এপ্রিল ২০২২ইং রোজ রোববার বাংলাদেশ “জাতীয়তাবাদী দল বিএনপি, পর্তুগাল শাখা কর্তৃক আয়োজন করা হয়েছে এক ইফতার ও দোয়া মাহফিলের। পর্তুগাল বিএনপির প্রচার সম্পাদক জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ কর্তৃক প্রচারিত একটি দাওয়াত পত্রে ” দৈনিক শুভ বার্তাকে” এমনটিই জানানো হয়েছে।
লিসবনের বাঙালী অধ্যুষিত ২৭০ নং রুয়াদা বেনফরমসো-তে অবস্থিত “স্পাইসি হাট” রেষ্টুরেন্টে আয়োজিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করার কথা রয়েছে পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল সালাম তালুকদারের। এরই মধ্যে পর্তুগালে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতা-কর্মী ও সমর্থকদেরকে এ ইফতার ও দোয়া মাহফিলের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনাব পারভেজ। এছাড়াও পর্তুগালে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, প্রেস মিডিয়ার ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ ও কমিউনিটির সর্বশ্রেণীর মানুষকে এ ইফতার ও দোয়া মাহফিলের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে বলেও “দৈনিক শুভ বার্তাকে” জানিয়েছেন জনাব পারভেজ।
আগামীকালকের ইফতার ও দোয়া মাহফিল সম্পর্কে “দৈনিক শুভ বার্তাকে” জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ আরো জানিয়েছেন যে- ” পর্তুগাল বিএনপি কর্তৃক আয়োজিত আগামীকালকের ইফতার ও দোয়া মাহফিলের সব আয়োজন যথাযথভাবে সুসম্পন্ন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দাওয়াত রইলো, অনুগ্রহ করে আপনারা সবাই আগামীকাল বিকেল ৭.০০ ঘটিকার পর পরই এসে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে যাবেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন আমাদের এই ইফতার ও দোয়া মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন।”

