শীঘ্রই রাশিয়া সফরে আসবেন জাতিসংঘের মহাসচিবঃ রাশিয়া
শুভ বার্তা ইউরোপ প্রতিনিধিঃ-
এম এ ইলিয়াস চৌধুরী
ছবিঃ সংগৃহীত
অদ্য ২২ এপ্রিল ২০২২ইং শুক্রবার রাশিয়ার পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে করে জানিয়ে দেওয়া হয়েছে যে- ” আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার রাশিয়া সফরে আসবেন জাতিসংঘের মহাসচিব মিঃ আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিবের অফিসের মুখপাত্র এরি কানেকো বিশ্ব গণমাধ্যম আল-জাজিরাকে জানিয়েছেন যে- “মিঃ গুতেরেস আশা প্রকাশ করেছেন, তার সফরে এমন আলোচনা করবেন যাতে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবে ও শান্তি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে।”
রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে রাশিয়ার মুখপাত্র মিঃ দিমিত্রি পেসকোভ বলেছেন যে- “আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিঃ সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করতে মস্কোতে আসবেন। ওই সময় গুতেরসকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অভ্যর্থনা জানাবেন। ”
উল্লেখ্য যে- জাতিসংঘের মহাসচিবের একজন মুখপাত্র বিশ্ব গণমাধ্যম গুলোকে জানিয়েছেন যে- “গুতেরেস রুশ পররাষ্টমন্ত্রী মিঃ সের্গেই ল্যাভরভের সঙ্গে বিশেষ সাক্ষাত করবেন এবং তার সঙ্গে দুপুরের খাবারও খাবেন। আর ঐ সাক্ষাতে ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ বন্ধ বিষয়েও ব্যাপক আলাপ-আলোচনা করবেন। যাতে ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ বন্ধ হয়ে যায়।”

