রাশিয়ার কয়েকটি শর্ত ইউক্রেন মেনে নিলে ইউক্রেনে রুশ হামলা বন্ধ হবেঃ দিমিত্রি পেসকভ

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
০৭ মার্চ ২০২২ইং, সময়ঃ ২০:৩০ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান উত্তেজনাকর যুদ্ধের মধ্যেই অদ্য রাশিয়া জানিয়েছে যে- “রাশিয়ার কয়েকটি শর্ত ইউক্রেন মেনে নিলে ইউক্রেনে রুশ হামলা বন্ধ হবে।” ইউক্রেন রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত মেনে নিলে মুহূর্তের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান বন্ধ করে দেওয়া হবে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বিশ্ব গণমাধ্যমে এসব কথা বলেছেন।

রাশিয়ার শর্ত সমূহ হলো- রাশিয়া চায় ইউক্রেন সামরিক তৎপরতা বন্ধ করুক, নিরপেক্ষতা রক্ষার জন্য সংবিধান পরিবর্তন করুক, ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার ভূখন্ড হিসেবে স্বীকার করে নিক এবং দোনেৎস্ক ও লুহান্সক বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিক।

 

উল্লেখ্য যে- ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর কথা বলে আগ্রাসন শুরুর ১২ তম দিনে এসে রাশিয়া এই প্রথম স্পষ্ট বিবৃতিতে তাদের শর্তগুলো কিয়েভকে জানাল। পেসকভ বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে এক সাক্ষাৎকারে বলেছেন যে- “ইউক্রেন আমাদের শর্তগুলো সম্পর্কে জানে। তাদেরকে বলা হয়েছে, এসব শর্ত পূরণ করলে এ মুহূর্তেই রাশিয়ার সামরিক অভিযান বন্ধ হতে পারে।” তবে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *