জনাব মাহিদুর রহমান সাহেব ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন !!!
শুভ বার্তা লন্ডন(যুক্তরাজ্য) প্রতিনিধিঃ-
ফয়সাল রহমান
ছবিঃ সংগৃহীত
১৩ই অক্টোবর ২০২২ইং রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইউরোপ বিএনপির সমন্বয়ক, প্রবীণ রাজনীতিবিদ, অত্যন্ত অমায়িক, মার্জিত ও সাদা মনের মানুষ এবং সর্বজন শ্রদ্ধেয় জনাব মাহিদুর রহমান সাহেব হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করে ইংল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জনাব মাহিদুর রহমান সাহেবের অসুস্থতার খবর পেয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাংলাদেশ ও ইংল্যান্ড-সহ পুরো বিশ্বের জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মী ও সমর্থকেরা। জনাব মাহিদুর রহমান সাহেবের অসুস্থতার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওনার স্বাস্থ্যগত অবস্থার খোঁজ খবর নেন লন্ডনস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
এদিকে জনাব মাহিদুর রহমান সাহেবের সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থার কোন আপডেট ওনার চিকিৎসাধীন ডাক্তারদের কাছ থেকে জানা না গেলেও ওনার পারিবারিক সূত্র থেকে জানা যায় যে- ওনার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা স্থিতিশীল অর্থাৎ অপরিবর্তিত-ই রয়েছে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন সর্বজন শ্রদ্ধেয় ও গুণী এই মানুষটিকে দ্রুতই সুস্থতা ও স্বাভাবিকতা দান করেন-আমিন।

