২০২৩-২৫ মেয়াদে জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ !!!
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
১১ অক্টোবর ২০২২ইং, সময়ঃ ২২:৩৫ মিনিট
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের জন্য আরো একটি বড় অর্জন। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
নির্বাচনে বাংলাদেশ পেয়েছে ১৬০টি ভোট। ১১ অক্টোবর ২০২২ইং রোজ মঙ্গলবার নিউইয়র্কে জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের ভোটে সদস্য নির্বাচিত হলো লাল সবুজের দেশ বাংলাদেশ।
মানবাধিকার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয় ভোটের ফলাফল। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় যে- “২০২৩-২৫ মেয়াদে জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশসহ মোট ১৪টি দেশ সদস্য নির্বাচিত হয়। দেশগুলো হলো, আলজেরিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, চিলি, কোস্টারিকা, জর্জিয়া, জার্মানি, কিরগিস্তান, মালদ্বীপ, মরক্কো, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান ও ভিয়েতনাম।”
উল্লেখ্য যে- মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে বাংলাদেশ ১৮৯টি ভোটের মধ্যে ১৬০টি ভোট পেয়েছে, যা এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ। এ অঞ্চলে বাংলাদেশসহ মোট ৭টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে।

