সিলেট ‘ল’ কলেজের ছাত্রদল নেতা টগবগে যুবক কামরুজ্জামানের ইন্তেকাল !!!
শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
ছবিঃ সংগৃহীত
সবাইকে কাঁদিয়ে অতি অল্প বয়সে আজ ২৩শে এপ্রিল ২০২২ইং রোজ শনিবার না ফেরার দেশে চলে গেলেন সিলেট ‘ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, মেধাবী ছাত্রনেতা এবং অত্যন্ত মিশুক, হাস্যজ্জ্বল, নম্র, ভদ্র ও মার্জিত যুবক জনাব কামরুজ্জামান কামরুল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
মৃত্যুকালে জনাব কামরুজ্জামান কামরুলের বয়স হয়ে ছিল আনুমানিক মাত্র ২৮ বছর। জনাব কামরুজ্জামান কামরুলের মৃত্যুতে সিলেটের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে অনেকেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।
জনাব কামরুজ্জামান কামরুলের পারিবারিক সূত্র থেকে জানা যায় যে- জনাব কামরুল পূর্ব কোন অসুখে ভোগ ছিলেন না। শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ থাকা অবস্থায় আজ হঠাৎ বলেন যে তার শরীরটা ভালো লাগছে না। এরপর কিছুক্ষণ পর তার ইন্তেকাল হয়। জনাব কামরুজ্জামান কামরুলের মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছেন ওনার বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশী সবাই। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব কামরুজ্জামান কামরুল-কে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

