ইছামতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. হাবিবুল্লাহ বাহারের ইন্তেকাল

শুভ বার্তা জকিগঞ্জ(সিলেট) প্রতিনিধিঃ-
হাসান মুর্শেদ
২৪ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ১৯:৪০ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

গতকাল অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারী ২০২২ইং রোজ বুধবার ভোর আনুমানিক ৫.১০ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল হয়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলার “ইছামতি ডিগ্রি কলেজের” ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক জনাব ড. হাবিবুল্লাহ বাহার সাহেবের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

জনাব ড. হাবিবুল্লাহ বাহার সাহেবের আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন ওনার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, ছাত্র/ছাত্রী ও ওনার সহকর্মী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে অনেকেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।

 

পারিবারিক সূত্র থেকে জানা যায় যে- জনাব ড. হাবিবুল্লাহ বাহার গতরাতে খাবার-দাবারের পর প্রতিদিনের মতো ঘুমুতে যান। পরে গভীর রাতে তিনি বুকের মধ্যে ব্যাথা অনুভব করেন। এরপর রাত আনুমানিক ৫.১০ মিনিটের সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন গুণী এই শিক্ষক জনাব ড. হাবিবুল্লাহ বাহার সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *