সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা জনাব আলাউর রহমান সাহেবের ইন্তেকাল

শুভ বার্তা কানাইঘাট(সিলেট) প্রতিনিধিঃ-
মাহবুব করিম
০৬ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:০৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

আজ ০৬ ফেব্রুয়ারী ২০২২ইং রোজ রোববার সকাল আনুমানিক ৭.৩০ মিনিটের সময় ইন্তেকাল হয়েছে সিলেটের কানাইঘাট উপজেলার “কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়” এর সাবেক ধর্মীয় শিক্ষক, উপজেলার ০৬ নং সদর ইউনিয়নের ছোটদেশ ভাটিদিহ নিবাসী, সর্বজন শ্রদ্ধেয় ও সুপ্রিয়, এবং অত্যন্ত ধার্মিক, পরহেজগার ও অমায়িক ব্যক্তিত্ব মাওলানা জনাব আলাউর রহমান সুন্দর সাহেবের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে মাওলানা জনাব আলাউর রহমান সুন্দর সাহেবের বয়স হয়েছিল আনুমানিক প্রায় ১০০ বছর।

মাওলানা জনাব আলাউর রহমান সুন্দর সাহেবের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন ওনার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও পরিচিত জনেরা। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে অনেকেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য যে- মাওলানা জনাব আলাউর রহমান সুন্দর সাহেব ছাত্র জীবনে কানাইঘাট উপজেলার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসা” থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। বার্ধক্য জনিত কারণে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। গত কয়েক দিন যাবত ওনার শারীরিক অবস্থা বেশ অবনতির দিকে ছিল এবং আজ খুব সকালে ওনার ইন্তেকাল হয়। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন গুণী এই শিক্ষককে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *