সিলেটের দরগা গেইটের বেবী সপ “বেবী গার্ডেন” আগুনে পুঁড়ে ছাই!!!
শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
ছবিঃ সংগৃহিত
আজ ০৫ই এপ্রিল ২০২২ইং রোজ মঙ্গলবার ভোর আনুমানিক ৫.১০ মিনিটের সময় আগুন লেগে সিলেটের দরগা গেইটের বেবী সপ “বেবী গার্ডেন” পুঁড়ে একেবারে ছাই হয়ে গেছে। পরে আগুন লাগার খবর পেয়ে সিলেটের ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
তবে ঠিক কি কারণে আগুন লেগেছে কিংবা এ অগ্নিকাণ্ডে ক্ষয় -ক্ষতির পরিমাণ কেমন? – “বেবী গার্ডেন” কর্তৃপক্ষ তা শতভাগ নিশ্চিত হয়ে বলতে না পারলেও ধারণা করছেন যে- হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুন লেগে থাকতে পারে।
এ বিষয়ে “দৈনিক শুভ বার্তাকে” বেবী গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছেন যে- “সঠিক কি কারণে আগুন লেগেছে কিংবা এ অগ্নিকাণ্ড থেকে কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে শতভাগ নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে- হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বর্তমানে এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে যে- আসলে ঠিক কি কারণে আগুন লেগেছিল।”

