সিলেটের হরিপুরে মারাত্মক সড়ক দুর্ঘটনাঃ নিহত ৫
শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
০৬ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ২১:৫৫ মিনিট
ছবিঃ শুভ বার্তা
আজ ০৬ এপ্রিল ২০২২ইং রোজ বুধবার বিকেল আনুমানিক ৪.১৫ মিনিটের সময় সিলেটের হরিপুরে ঘটেছে এক মারাত্মক সড়ক দুর্ঘটনা। আর তাতে ঘটনাস্থলেই এক মটরসাইকেল চালক সহ ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
আহতদের দ্রুতই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশের জবানবন্দি থেকে জানা যায় যে- ০৬ এপ্রিল বুধবার গেইট লক বাসটি কানাইঘাটের উদ্দেশ্যে সিলেট ছেড়ে আসে বেলা আনুমানিক ৩.৩০ মিনিটের দিকে। বেলা আনুমানিক ৪.১৫ মিনিটের সময় বাসটি স্থানীয় হরিপুর এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি ও একটি মটর সাইকেলের সাথে বাসটির ত্রিমুখী সংঘর্ষ ঘটে। আর তাতে মুহূর্তেই চোখের সামনে ঘটে যায় মারাত্মক একটা সড়ক দুর্ঘটনা।
এরপর দুর্ঘটনা স্থলেই নিহত হন ৫ জন এবং আরো বেশ কয়েকজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর বেশ কিছু সময় সিলেট-তামাবিল রোডে যান চলাচল বন্ধ ছিল। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

