বাংলাদেশের উপকূলীয় ১৯টি জেলায় ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আঘাত হানতে পারেঃ আবহাওয়া অধিদফতর

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
২৩ অক্টোবর ২০২২ইং রোজ রোববার, সময়ঃ ২২:২০ মিনিট।
ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতর অদ্য জানিয়েছে যে- “দেশের উপকূলীয় ১৯টি জেলায় ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আঘাত হানতে পারে।” ২৩ অক্টোবর ২০২২ইং রোজ রোববার ঘূর্ণিঝড় “সিত্রাং” ইস্যুতে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব ডা. মো. এনামুর রহমান এসব তথ্য জানিয়েছেন বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

উল্লেখ্য যে- বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বাংলাদেশের যেসব জেলায় ঘূর্ণিঝড় “সিত্রাং”আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে তার সম্ভাব্য কিছু জেলা ও স্থানের নাম উল্লেখ করেছে।

=>> জেলা গুলোর নাম নিম্নে যথাক্রমে উল্লেখ করা হলোঃ-

১. খুলনা ২. সাতক্ষীরা ৩. বাগেরহাট ৪. পটুয়াখালী ৫. বরগুনা ৬. ভোলা ৭. পিরোজপুর ৮. বরিশাল ৯. ঝালকাঠি ১০. নোয়াখালী ১১. লক্ষ্মীপুর ১২. ফেনী ১৩. চাঁদপুর ১৪. চট্টগ্রাম ১৫. কক্সবাজার ১৬. ফরিদপুর ১৭. মাদারীপুর ১৮. গোপালগঞ্জ ১৯. শরীয়তপুর।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব ডা. মো. এনামুর রহমান আরো জানিয়েছেন বলে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে যে- “এখন পর্যন্ত যে পূর্বাভাস আছে তাতে দেশের ১৯টি উপকূলীয় জেলাই ঝুঁকিপূর্ণ। গত তিন বছরে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে তার চেয়ে এটির আঘাত হানার এরিয়া অনেক বেশি। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এর অবস্থান হলো ৮৮. ৫ দ্রাঘিমাংশ এবং ১৬ অক্ষাংশ। তো এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ ও সর্তক থাকতে হবে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *