ব্যারিস্টার জনাব মইনুল হোসেনের ইন্তেকাল !!!

শুভ বার্তা ঢাকা প্রতিনিধি:-
শরীফ হোসাইন
তারিখ:- ০৯ ডিসেম্বর ২০২৩ইং
ছবি:- সংগৃহীত।

আজ ০৯ ডিসেম্বর ২০২৩ইং রোজ শনিবার সন্ধ্যা আনুমানিক ৬.০০ ঘটিকার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সিনিয়র আইনজীবী ও দেশের বিশিষ্ট নাগরিক ব্যারিস্টার জনাব মইনুল হোসেনের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

মৃত্যুকালে ব্যারিস্টার জনাব মইনুল হোসেনের বয়স হয়েছিল ৮৩ বছর। জনাব মইনুল হোসেনের মৃত্যুর বিষয়টি তার জুনিয়র ব্যারিস্টার জনাব হাসান এম এস আজিম দেশের গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন যে- “জনাব মইনুল হোসেন গত কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যা ৬টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

উল্লেখ্য যে- ব্যারিস্টার জনাব মইনুল হোসেন ২০০৭ সালে গঠিত ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয় এর দায়িত্ব পালন করেন।

এছাড়াও ব্যারিস্টার মইনুল সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে। তিনি ১৯৪০ সালের জানুয়ারিতে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। জনাব মইনুল হোসেন ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পরে লন্ডনের মিডল টেম্পল থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। এরপর ১৯৬৫ সালে তিনি ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *