নিরপেক্ষ রেফারি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে নাঃ আমান উল্লাহ আমান

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ- ১৩ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ সোমবার
ছবিঃ- ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় সভানেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আমান উল্লাহ আমান বলেছেন যে- “আগামীতে খেলা অবশ্যই হবে, তবে তা হতে হবে নিরপেক্ষভাবে ও নিরপেক্ষ রেফারির অধীনে। নিরপেক্ষ রেফারি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না অর্থাৎ নির্বাচন হতে দেয়া হবে না।”

জনাব আমান উল্লাহ আমান আরো বলেছেন যে- “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশাহারা। কিন্তু মানুষের কষ্ট লাঘবে সরকারের কোনো কার্যকরী পদক্ষেপ নেই।”

তিনি আরো বলেছেন যে- “জনগণের কাছে এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। কারণ, জনগণের ভোটে তারা নির্বাচিত নয়। এ সরকারের দায়িত্বশীলরা কথায় কথায় বলে খেলা হবে। আমরাও বলি খেলা হবে, তবে তা নিরপেক্ষ রেফারির মাধ্যমে। তখন দেখা যাবে- খেলায় কে জেতে আর কে হারে।”

১৩ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ঢাকা মহানগরের উদ্যোগে সংগঠনের বাড্ডা, রামপুরা, হাতিরঝিল ও উত্তরা-পূর্ব থানার এক যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব আমান উল্লাহ এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *