রোহিঙ্গাদের জন্য ৫.৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান !!!
শুভ বার্তা ডেস্কঃ-
তারিখঃ- ১৩ ফেব্রুয়ারী ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত
আজ ১৩ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ সোমবার বাংলাদেশের কক্সবাজার ও ভাসান চরে বসবাসরত রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়ন এবং আশ্রয়কেন্দ্রের উন্নয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এ ৫.৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।
সোমবার বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মিঃ ইওয়ামা কিমিনোরি এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন জনাব আব্দুস সাত্তার এসোয়েভ এ সংক্রান্ত একটি এক্সচেঞ্জ অব নোটস অর্থাৎ দ্বিপক্ষীয় বেসরকারী চুক্তি সই করেন।
এ সময় বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মিঃ ইওয়ামা কিমিনোরি বাংলাদেশের গণমাধ্যমকে বলেছেন যে- “জাপান রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনসহ টেকসই সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে এবং শরণার্থী ও স্বাগতিক সম্প্রদায়ের উন্নত জীবনযাত্রার জন্য আইওএম-সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগীতা করবে।”

