আগামী বুধবার জনাব আব্দুল মুমিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে !!!

শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
তারিখঃ- ১৩ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ সোমবার
ছবিঃ- সংগৃহীত

গত ০৮ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ বুধবার দিবাগত রাত আনুমানিক ৯.৩০ মিনিটের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন পর্তুগাল প্রবাসী, টগবগে যুবক, অত্যন্ত অমায়িক ও মার্জিত ব্যক্তিত্ব এবং পর্তুগাল বাংলাদেশী কমিউনিটির সুপরিচিত প্রিয়মুখ জনাব মোহাম্মদ আব্দুল মুমিন সাহেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

উল্লেখ্য যে- মৃত্যুকালে জনাব মোহাম্মদ আব্দুল মুমিন সাহেবের আনুমানিক বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। ওনার গ্রামের বাড়ী সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউপির মাদবপুর গ্রামে।

সকল আইনি বাধ্য-বাধকতা সমাপ্ত করে আগামী ১৫ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ বুধবার বাদ জোহর অর্থাৎ দুপুর আনুমানিক ২.০০ ঘটিকার সময় পর্তুগালের রাজধানী লিসবনের রুয়া মেস্কুইতা-২, ১০৭০-২৩৮/ R. Mesquita 2, 1070-238 Lisboa এ অবস্থিত ‘লিসবন সেন্ট্রাল মসজিদে’ জনাব মোহাম্মদ আব্দুল মুমিন সাহেবের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

সবকিছু ঠিক থাকলে বুধবার নামাজে জানাজা শেষে জনাব মোহাম্মদ আব্দুল মুমিন সাহেবের মরদেহ বাংলাদেশে ওনার পরিবার-পরিজনদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব মোহাম্মদ আব্দুল মুমিন সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *