রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর আত্মহত্যা !!!

শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত

রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। রংপুর শহরের স্থানীয় কামারের মোড় এলাকার একটি ছাত্রী নিবাস থেকে “রোকেয়া বিশ্ববিদ্যালয়ের” একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্রী শাহনাজের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে পুলিশ দেশের গণমাধ্যমকে জানিয়েছে যে- “প্রেমিকের বিয়ের সংবাদে শকড অর্থাৎ শোকাহত হয়ে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী।”

এদিকে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জনাব ইজার আরো জানান যে- “৩ সেপ্টেম্বর রোজ শনিবার রাত ১১টার দিকে খবর পেয়ে রংপুর মহানগরীর স্থানীয় কামারের মোড় এলাকার আজিজুল হক ছাত্রী নিবাসের একটি কক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রী লাশ আমরা অর্থাৎ পুলিশ দেখতে পাই।”

জনাব ইজার গণমাধ্যমকে আরো জানিয়েছেন যে- “পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, মেস মালিক সমিতির সভাপতি ও অন্যদের উপস্থিতিতে দরজা ভেঙে শাহনাজের লাশ নামানো হয়। ওই শিক্ষার্থীর মা-বাবাকে খবর দেয়া হয়েছে। তারা এলে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে ।তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ঘাগোয়া গ্রামে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *