আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের উন্নত জীবন নিশ্চিত করার জন্য সর্বদা সচেষ্ট রয়েছেঃ প্রধানমন্ত্রী

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে- “আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের উন্নত জীবন নিশ্চিত করার জন্য সর্বদা সচেষ্ট রয়েছে।”

তিনি আরো বলেছেন যে- “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের নাগরিকত্ব প্রদান করায় আমি চা শ্রমিকদের প্রতি বিশেষ দায়িত্ব অনুভব করি।”

মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেছেন যে- “জাতির পিতা যেমন নাগরিকত্ব দিয়েছিলেন, তেমনি চা শ্রমিকদের প্রতি আমার আলাদা দায়িত্ব রয়েছে। আমি সবসময় সেই অনুযায়ী দায়িত্ব পালনের চেষ্টা করছি।”

মাননীয় প্রধানমন্ত্রী শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা শ্রমিকদের সাথে ভার্চুয়ালি মতবিনিময়কালে একথা বলেন।

উল্লেখ্য যে- ভিডিও কনফারেন্সে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও চট্টগ্রাম থেকে যোগদানকারী চা শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরো বলেছেন যে- ” আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই চা শিল্পকে বিকশিত করার পাশাপাশি চা শ্রমিকরা যাতে উন্নত জীবনযাপন করতে পারেন সে বিষয়ে সর্বদা সচেষ্ট রয়েছে। আমরা চা শ্রমিকদের সকল সমস্যার সমাধান এবং চা শিল্পকে দেশের অন্যান্য সকল অঞ্চলে ছড়িয়ে দেয়ার জন্য সর্বদা সচেষ্ট রয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *