২০০৮ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট মাত্র ৩০টি আসন পেয়েছিলঃ প্রধানমন্ত্রী

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ ২২ ডিসেম্বর ২০২২ইং রোজ বৃহস্পতিবার।
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন যে- ” ২০০৮ সালের সাধারণ নির্বাচনে বিএনপি-জামায়াত জোট মাত্র ৩০টি আসন পেয়েছিল। সেখান থেকে বিএনপি এখন কিভাবে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।”

তিনি আরো বলেছেন যে- “২০০৮ সালের সাধারণ নির্বাচন বিশ্বাসযোগ্য ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছিল এবং সে নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না। ঐ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল এবং বিএনপি নেতৃত্বাধীন জোট মাত্র ৩০টি আসন পেয়েছিল।”

মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেছেন যে- “বিএনপি কি দেশ ও জনগণের জন্য ভালো কোনো কিছু করছে যার মাধ্যমে তারা তাদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস গড়ে তুলবে? যে কারণে জনগণ তাদের দলকে আবার ক্ষমতায় বসাবে? বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। জিয়াউর রহমান দেশের সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করার পর ক্ষমতায় টিকে থাকার জন্য প্রহসনমূলক হ্যাঁ/না ভোট এবং পরবর্তী সময়ে সংসদ নির্বাচনের আয়োজন করেছিল। বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ-ই সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করে এসেছে। ”

২২ ডিসেম্বর ২০২২ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির বৈঠকে সভাপতিত্বকালে মাননীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *