ফিফা ফুটবল বিশ্বকাপ জিতে যেসব পুরস্কার সমূহ পেয়েছেন মেসিরা !!!

শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
তারিখঃ ২১ ডিসেম্বর ২০২২ইং রোজ সোমবার।
ছবিঃ সংগৃহীত

দেখতে দেখতে ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার-২০২২ এর সমাপ্তির ঘন্টা বেজে গেলো। গত ১৮ ডিসেম্বর ২০২২ইং রোজ রোববার আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলার মধ্য দিয়েই এবারের ফিফা বিশ্বকাপটি সমাপ্ত হয়ে গেলো।

আপাতত ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার-২০২২ এর সমাপ্তি ঘটে গেলেও সবার অর্থাৎ সকল ফুটবল প্রেমী ও ফুটবল বোদ্ধাদের চোখ কিন্তু এবারের ফিফা বিশ্বকাপ কাতার-২০২২ এর পুরস্কার সমূহের দিকে। কৌতুহলী সবার আগ্রহ কি পেলেন মেসি কিংবা এমবাপ্পেরা??

তো চলুন দেখে আসি- এবারের ফিফা বিশ্বকাপ কাতার-২০২২ এর সমাপ্তি ঘোষণার আগে কে কি পেলেনঃ-

==>> চ্যাম্পিয়ন : বাংলাদেশী টাকায় প্রায় ৪৩৪ কোটি টাকার প্রাইজমানি।

==>> রানার্সআপ : বাংলাদেশী টাকায় প্রায় ৩২০ কোটি টাকার প্রাইজমানি।

==>> তৃতীয় স্থান অর্জনকারী দল : বাংলাদেশী টাকায় প্রায় ২৮২ কোটি টাকার প্রাইজমানি।

==>> চতুর্থ স্থান অর্জনকারী দল : বাংলাদেশী টাকায় প্রায় ২৬১ কোটি টাকার প্রাইজমানি।

==>> কোয়ার্টার ফাইনাল খেলা দল : বাংলাদেশী টাকায় প্রায় ১৭৭ কোটি টাকার প্রাইজমানি।

==>> নকআউট পর্বে যাওয়া দল : বাংলাদেশী টাকায় প্রায় ১৩৫ কোটি টাকার প্রাইজমানি।

==>> গ্রুপ পর্বে অংশগ্রহণকারী দল : বাংলাদেশী টাকায় প্রায় ৯৪ লাখ টাকার প্রাইজমানি।

এছাড়াও চ্যাম্পিয়ন টিম হিসেবে আজেন্টিনা অর্থাৎ মেসিরা আরো ১৮ ক্যারেটের প্রায় ৫ কেজি ওজনের শিরোপা কাপ পুরস্কার হিসেবে পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *