টাঙ্গাইলে মা-মেয়েসহ সড়কে প্রাণ গেল ৬ জনের

শুভ বার্তা ডেস্কঃ-
০৮ জানুয়ারী ২০২২ইং
টাঙ্গাইলে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে ও স্কুলশিক্ষকসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার মধুপুর, মির্জাপুর ও ঘাটাইলে এ দুর্ঘটনাগুলো ঘটে।
পুলিশ গণমাধ্যমকে জানান যে- ” সকালে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুরে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হন। নিহতরা হলেন, জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলার মেরুর চর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (৩২) ও তার মেয়ে সোহাগী আক্তার (৩) এবং শেরপুরের শ্রীবর্দী এলাকার মিনার উদ্দিনের ছেলে রাসেল মিয়া (২২)। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
দুপুরে মির্জাপুরের তেলিপাড়ায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নগরকান্দি গ্রামের সোলেমান মিয়ার ছেলে সুরুজ মিয়া (৩২) ও রাজশাহীর গোদাঘাড়ী উপজেলার লস্করহাট গ্রামের শাজাহান ইসলামের ছেলে গোলাম রব্বানী (৩০)। একই দিনে এতো এতো দূর্ঘটনা ও এতো এতো হতাহতের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রশাসন। আর তাই দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে এর কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। “
