র‍্যাবের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে হলে আরোপিত শর্তগুলো পূরণ করতে হবেঃ মিঃ পিটার ডি হাস

শুভ বার্তা ডেস্কঃ-
৩১ মে ২০২২ইং, সময়ঃ ২৩:১৫ মিনিট
ছবিঃ সংগৃহীত

 

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিঃ পিটার ডি হাস বলেছেন যে- “র‍্যাবের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে হলে দুটি শর্ত পূরণ করতে হবে। আর তা হলো- মানবাধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

মিঃ পিটার ডি হাস আরো বলেছেন যে- “এ দুটো বিষয় নিশ্চিত হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করা যাবে।”

তিনি আরো বলেছেন যে- “মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিঃ জো বাইডেনও এটা পরিষ্কার করেছেন যে- মানবাধিকার এবং মানবাধিকার রক্ষা হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু। অতএব, উল্লেখিত শর্তগুলো পূরণ হলেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করতে পারবেন।”

ঢাকার বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত কূটনীতিক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত মিঃ পিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *