রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল !!!
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত
আজ রোববার রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ভোলা জেলায় বিএনপি কর্তৃক আয়োজিত “বিদ্যুৎ ও জ্বালানির অস্বাভাবিক উর্ধ্বগতির প্রতিবাদে” আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলায় একজন নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় আজ রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ ও মশাল মিছিল করা হয়। মিছিলটি বাড্ডা লিঙ্ক রোড থেকে শুরু হয়ে গুলশান যেয়ে শেষ হয়। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি জনাব মেহেদী হাসান রুয়েল ও সাধারণ সম্পাদক জনাব রাসেল বাবুর নেতৃত্বে উক্ত মশাল মিছিলে ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের অধীনস্থ সকল ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
বিক্ষোভ ও মশাল মিছিল শেষে ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রাসেল বাবু দেশের গণমাধ্যমকে বলেছেন যে- “ভোলায় আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ এই বিক্ষোভ ও মশাল মিছিল করেছি।”

