স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের হত্যার দায় স্বীকার করে নিয়েছেন সরকারের দায়িত্বশীলরাঃ জনাব রিজভী

শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্মমহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন যে- “স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের হত্যার দায় স্বীকার করে নিয়েছেন সরকারের দায়িত্বশীলরা।”

তিনি আরো বলেছেন যে- “ভোলায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের হত্যার দায় স্বীকার করে নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ সন্মেলনে মন্ত্রী বলেছেন কোথাও কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে। সরকার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ভয় দেখাতে চায়।”

জনাব রিজভী আরো বলেছেন যে- “আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ভুলে গেছেন। ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না। বিএনপি কারো রক্ত চক্ষুকে কখনো কোন দিন ভয় পায়নি আর ভবিষ্যতেও কখনো ভয় পাবেও না।”

রোববার সারাদেশে লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত গাজীপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *