এখন আর ক্রন্দন নয়, আমাদের জেগে উঠতে হবেঃ মির্জা ফখরুল
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্নাজড়িত কন্ঠে আজ বলেছেন যে- “এখন আর ক্রন্দন নয়, আমাদের সবাইকেই জেগে উঠতে হবে।”
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের জানাজায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্নাজড়িত কণ্ঠে আরো বলেছেন যে- “পিতার কাঁধে সন্তানের লাশ—এর চেয়ে কষ্টের আর কিছু নেই। আজকের দিনে নতুন নয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একদলীয় শাসন পোক্ত করার জন্য ১৫ বছর ধরে ৬ শ’ নেতাকর্মীকে গুম করেছে। ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে।”
জনাব মির্জা ফখরুল আরো বলেছেন যে- “এখন আর ক্রন্দন নয়, আমাদের জেগে উঠতে হবে। এই ভয়াবহ কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের জুলুম নির্যাতনের হাত থেকে এই জাতিকে মুক্ত করতে হবে। আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে হবে। এজন্য প্রয়োজন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া। এজন্য প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ আন্দোলন।”
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামরে নুরে আলমের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

