বাংলাদেশে আবারো জ্বালানি তেলের দাম বেড়েছে !!!

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে আবারো সকল ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। নতুন দাম কার্যকর হবে আগামী ০৬ আগস্ট ২০২২ইং রোজ শনিবার থেকে। নতুন দামে ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শুক্রবার রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়। উল্লেখ্য যে- ২০২১ সালের ৪ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। ওই সময় এই দুই জ্বালানির দাম লিটার প্রতি ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়।

এরপর, আট মাসের ব্যবধানে আবারো বাড়ানো হলো তেলের দাম। তবে ওই সময় পেট্রোল আর অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। এবার সব ধরনের জ্বালানি তেলেরই দাম বাড়ানো হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *