ফিলিস্তিনের আল-আকসা মসজিদে আবারো আক্রমণ চালিয়েছে ইসরাইল

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
১৭ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ২২: ১০ মিনিট
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ফের ফিলিস্তিনের আল-আকসা মসজিদে আক্রমণ চালিয়েছে ইসরাইলি পুলিশ। এ সময় মুসল্লিদের সাথে ইসরাইলি পুলিশের তীব্র সঙ্ঘাত বাঁধে। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ফিলিস্তিনের আল-আকসা মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করার সময় সেখানে আগ্রাসন চালায় ইসরাইলি পুলিশ। এর আগে শুক্রবার আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়ে এক শ’ মুসল্লিকে আটক করেছিল ইসরাইল।

এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ আল-জাজিরাকে জানিয়েছে যে- “রোববার ফিলিস্তিনিরা মসজিদে পাথর মজুদ করে রেখেছিল। তারা ইসরাইলি ইহুদিদের মসজিদে প্রবেশ করতে বাধা দেয়ার জন্য ব্যারিকেড দিয়েছিল। এ কারণে ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদে প্রবেশ করে।”

ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগের কর্মীরাও আল-জাজিরাকে জানিয়েছেন যে- “ইসরাইলি পুলিশের আক্রমণে কমপক্ষে ১৭ ফিলিস্তিনি মুসল্লি আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এসব গুরুতর আহতদের বেধড়ক মারধর করা হয়েছে এবং রাবার বুলেট দিয়ে আঘাত করা হয়েছে। আমরা চাই ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণ “আল-আকসা” মসজিদ যেন স্থায়ীভাবেই ইসরাইলের হাত থেকে স্বাধীন হয়ে ফিলিস্তিনিদের হাতে আসে। যাতে এ নিয়ে ভবিষ্যতে আর যেন কোন হানাহানি না হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *