অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে “সিআরসিআইপিটি, পর্তুগাল” এর ইফতার ও দোয়া মাহফিল !!!

শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
ছবিঃ শুভ বার্তা

আজ ১৭ই এপ্রিল ২০২২ইং রোজ রোববার পর্তুগালের রাজধানী লিসবনের রুয়াদা দ্যা বেনফরমসো-তে অবস্থিত “ফুড গার্ডেন” রেষ্টুরেন্টে পর্তুগাল বাংলাদেশী কমিউনিটি ও সাংবাদিকদের সম্মানার্থে “সিআরসিআইপিটি,পর্তুগাল” কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন “সিআরসিআইপিটি,পর্তুগাল” এর সভাপতি জনাব আবু নাঈম মুহাম্মাদ শহীদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলাদেশ তথা এশিয়ান কমিউনিটির নেতা জনাব রানা তাসলিম উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন “পর্তুগাল বাংলা প্রেসক্লাবের” সভাপতি জনাব ফরিদ আহমেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক জনাব মোঃ রাসেল আহাম্মেদ সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, “দৈনিক শুভ বার্তার” সম্পাদক জনাব মোঃ সাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম, শাহিন সাইদ, মোশাররফ হোসেন সহ পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির অনেক গণ্য-মান্য ব্যক্তিবর্গ, মার্তিম মনিজ জামে মসজিদের ইমাম সাহেব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, প্রেস মিডিয়ার ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ সহ ও কমিউনিটির সর্বশ্রেণীর মানুষেরা।

উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর ইফতার ও দোয়া মাহফিলে আগত সম্মানীত অতিথিরা একে একে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব রানা তাসলিম উদ্দিন বলেছেন যে- “আসলে এই ইফতার ও দোয়া মাহফিলে কমিউনিটির সবাইকে একসাথে পেয়ে সত্যিই খুবই ভালো লাগছে। আমরা চাই পর্তুগালের এই বাংলাদেশী কমিউনিটির মানুষেরা যেন সামনের দিন গুলোতে আরো মিলেমিশে একাত্ব হয়ে থাকেন এবং ঐক্যবদ্ধ হয়ে আরো জোরালোভাবে যেন
কমিউনিটির মানুষের উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যেতে পারেন।”

বিশেষ অতিথির বক্তব্যে “পর্তুগাল বাংলা প্রেসক্লাবের” সভাপতি জনাব ফরিদ আহমেদ পাটোয়ারী বলেছেন যে- “পর্তুগাল বাংলাদেশী কমিউনিটি ও সাংবাদিকদের সম্মানার্থে “সিআরসিআইপিটি,পর্তুগাল” কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সবাইকে একসাথে পেয়ে সত্যিই খুবই ভালো লাগছে। আমরা যারা প্রেস মিডিয়া কিংবা লেখালেখির সাথে জড়িত আছি- আমাদেরকে আরো দায়িত্বশীলতা ও সত্যনিষ্ঠতার সাথে সেই দায়িত্ব পালন করে যেতে হবে, যাতে করে সবাই বস্তুনিষ্ঠ, তথ্য নির্ভর ও নিরপেক্ষ সংবাদ পান।”

উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতির বক্তব্যে জনাব আবু নাঈম মুহাম্মাদ শহীদুল্লাহ বলেছেন যে- “আলহামদুলিল্লাহ, মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীনের নিকট অসংখ্য শুকরিয়া জানাচ্ছি যে- তিনি আজকে সবাইকে একসাথে নিয়ে সুন্দর একটি ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের তাওফিক দান করেছেন। আপনাদের সবার সরব উপস্থিতির জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আরো ঐক্যবদ্ধভাবে এই কমিউনিটির মানুষের উন্নয়নের জন্য কাজ করি। আমাদের সবার ঐক্যবদ্ধ কাজ-ই পারবে এই কমিউনিটির মানুষের সঠিক উন্নয়ন করতে। আর তাই আসুন, আমরা আরো ঐক্যবদ্ধ হই কমিউনিটির মানুষের উপকারের জন্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *