ফ্রান্স প্রবাসী টগবগে যুবক জনাব নাজিম উদ্দীনের ইন্তেকাল !!
শুভ বার্তা প্যারিস(ফ্রান্স) প্রতিনিধিঃ-
হাসান জুবায়ের
৩০ মার্চ ২০২২ইং, সময়ঃ ১৬:২০ মিনিট
ছবিঃ সংগৃহিত
আজ ৩০শে মার্চ ২০২২ইং রোজ বুধবার ফ্রান্স টাইম আনুমানিক ভোর ৫.৩০ মিনিটের সময় নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল হয়েছে ফ্রান্স প্রবাসী, টগবগে যুবক, ফ্রান্স বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত সুপরিচিত প্রিয়মুখ এবং অত্যন্ত শান্তিপ্রিয় ও মার্জিত ব্যক্তিত্ব জনাব নাজিম উদ্দীন সাহেবের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
মৃত্যুকালে জনাব নাজিম উদ্দীন সাহেবের বয়স হয়েছিল আনুমানিক মাত্র ৩২ বছর। জনাব নাজিম উদ্দীন সাহেবের মৃত্যুতে শোকাভিভূত হয়ে পড়েছেন ওনার পরিবার-পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও ফ্রান্সের পুরো বাংলাদেশী কমিউনিটি। এরই মধ্যে সবাই জনাব নাজিম উদ্দীন সাহেবের মৃত্যুর বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং অনেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতাও জানিয়েছেন।
জনাব নাজিম উদ্দীন সাহেবের পৈত্রিক নিবাস মৌলভীবাজারের কুলাউড়ায়। ওনার এমন আকস্মিক মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছেন ওনার বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন সহ ফ্রান্সের পুরো বাংলাদেশী কমিউনিটির ব্যক্তিবর্গ। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব নাজিম উদ্দীন সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

