খুবই শীঘ্রই শুরু হচ্ছে “জিডিএ হাসপাতাল” এর নির্মাণ কাজ !!!

শুভ বার্তা লন্ডন(যুক্তরাজ্য) প্রতিনিধিঃ-
ফয়সাল রহমান
২৫ মার্চ ২০২২ইং, সময়ঃ ২২:৪৫ মিনিট
ছবিঃ শুভ বার্তা

 

গত ২১ মার্চ ২০২২ইং রোজ সোমবার বিকেল ৪.৩০ মিনিটের সময় লন্ডনের “রিজেন্ট লেক ব্যানকুইটিং হলে” জিডিএ এর সভাপতি জনাব আবুল ফাতেহ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব সুলাইমান আহমদ পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান জনাব ফারুক চৌধুরী এবং সহ সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল এর যৌথ সঞ্চালনায় “গাছবাড়ী ডেভেলপমেন্ট এসোসিয়েশন” GDA/জিডিএ এর মত বিনিময় ও আলোচনা সভা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে সুসম্পন্ন হয়েছে। উক্ত মত বিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন লন্ডনস্থ কানাইঘাট উপজেলার সর্বশ্রেণীর মানুষ, জিডিএ এর দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও লন্ডনস্থ বাংলাদেশী কমিউনিটির সম্মানীত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সোমবার বিকেল ৪.৩০ মিনিটের আরো আগেই লন্ডনের “রিজেন্ট লেক ব্যানকুইটিং হল” সবার সরব উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে একে একে অনুষ্ঠানে উপস্থিত সম্মানীত অতিথিবৃন্দরা তাদের বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেছেন যে- “সবার সহযোগীতা ও দোয়া ক্রমে খুব শীঘ্রই জিডিএ এর পক্ষ থেকে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করা হবে ইনশাআল্লাহ।” আর হাসপাতাল নির্মাণে সবার সামর্থ‍‍্য অনুযায়ী সর্বাত্মক সহযোগীতা প্রদানের আহবানও জানানো হয় অনুষ্ঠানে।

“জিডিএ হাসপাতাল” নির্মাণ বিষয়ে “দৈনিক শুভ বার্তাকে” গাছবাড়ী ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সভাপতি জনাব আবুল ফাতেহ জানিয়েছেন যে- “খুবই শীঘ্রই “জিডিএ হাসপাতাল” এর নির্মাণ কাজ শুরু হবে। এরই মধ্যে হাসপাতালের জায়গা ক্রয়, মাটি ভরাট ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আদায় সহ বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ সুসম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারী থেকেই হাসপাতাল নির্মাণের কাজ শুরু করা হবে।”

জনাব আবুল ফাতেহ আরো জানিয়েছেন যে- “প্রাথমিকভাবে আমরা মা ও শিশু স্বাস্থ্যসেবার জন্য ৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করবো, যাতে খরচ পড়বে প্রায় সাড়ে ৩ কোটি টাকা। আর এই টাকার যোগাড় মোটামুটি হয়ে গেছেই বলা যায়। আর পরবর্তীতে পর্যায়ক্রমিক ভাবে আমরা এ হাসপাতালটিকে ১৫০ শয্যায় উন্নিত করবো। আর তাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা। তবে এটি হচ্ছে একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা।

তিনি আরো জানিয়েছেন যে- “এ বিষয়ে আমরা সবার কাছ থেকে আন্তরিক সাড়া ও সহযোগীতা পাচ্ছি। আমরা জানে-প্রাণে বিশ্বাস করি যে- সবার আন্তরিক সাহায্য-সহযোগীতা, দোয়া ও সমর্থন নিয়ে খুব শীঘ্রই আমরা হাসপাতাল নির্মাণ কাজে হাত দেবো এবং ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে ১০০% সফলও হবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *