সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে যাচ্ছেন “দৈনিক শুভ বার্তার” সম্পাদক

শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
আজ ০৬ই নভেম্বর ২০২১ইং রোজ শনিবার খুবই সংক্ষিপ্ত একটি সফরে বাংলাদেশে যাচ্ছেন সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং ইউপির কৃতি সন্তান,”দৈনিক শুভ বার্তার” সম্পাদক, পর্তুগাল ও বাংলাদেশের সফল ব্যবসায়ী, সাংবাদিক ও কলামিস্ট এবং শিক্ষক জনাব মোঃ সাহাব উদ্দিন। সংক্ষিপ্ত এ সফরে জনাব মোঃ সাহাব উদ্দিন প্রথমেই তার মরহুম পিতা জনাব মোঃ মনোফর আলী সাহেবের কবর জিয়ারত করবেন, পরিবার-পরিজনদের সাথে মিলিত হবেন এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। পাশাপাশি সিলেটের লালদিঘীর পার ও মহাজনপট্টিতে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান গুলোর খোঁজ খবরও নিবেন।
এছাড়াও জনাব মোঃ সাহাব উদ্দিনকে বিভিন্ন সামাজিক ও সমবায় সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা দেবার কথা রয়েছে। সিলেটের লালদিঘীর পার ও মহাজনপট্টির সমপর্যায়ের ব্যবসায়ীদের পক্ষ থেকে, সিলেটের ” কম্পিউটার’স প্রবলেম এন্ড সলোশন”, “ইংলিশ ওয়ার্ল্ড” এবং ” ইম্প্রোভমেন্ট কোচিং হোম” এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং নিজ ইউনিয়নের কয়েকটি সমবায় ও উন্নয়নমূলক সমিতি থেকে জনাব মোঃ সাহাব উদ্দিনকে সংবর্ধনা দেবার কথা রয়েছে।
সংক্ষিপ্ত সফরের বিষয়ে ‘দৈনিক শুভ বার্তা”কে জনাব মোঃ সাহাব উদ্দিন জানিয়েছেন যে- ” গত রমজান মাসের পবিত্র শবে-ক্বদরের রাতে বাংলাদেশে আমার প্রাণপ্রিয় আব্বু ইন্তেকাল করেন, ইন্না..রাজিউন। মূলত আব্বুর কবর জিয়ারত করা এবং প্রাণপ্রিয় আম্মু-সহ ভাই-বোন সবার সাথে দেখা করতেই বাংলাদেশে যাওয়া। আশারাখী সবার সাথে মিলিত হয়ে ভালো লাগবে। প্লিজ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন। সবার উদ্দেশ্যে আরো একটি কথা -শীত আসার সাথে সাথে কোভিড-১৯ এর সংক্রমণ বেড়ে যাচ্ছে। তো আপনারা অবহেলা না করে নিজেদের প্রতি আরো বেশী যত্নবান হবেন এবং ভালো থাকবেন। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *