না ফেরার দেশে চলে গেলেন জনাব আব্দুন নূর সাহেব !!

শুভ বার্তা কানাইঘাট(সিলেট) প্রতিনিধিঃ-
মাহবুব করিম
৩০ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৩৮ মিনিট
ছবিঃ সংগৃহিত

আজ ৩০শে মার্চ ২০২২ইং রোজ বুধবার না ফেরার দেশে চলে গেলেন সিলেট সরকারী সদর হাসপাতালের প্রধান ষ্টোর কিপার, সিলেটের কানাইঘাট উপজেলার সুতারগ্রাম নিবাসী,
কানাইঘাট ছাত্রকল্যাণ পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং অত্যন্ত পরোপকারী ও ভালো মানুষ জনাব আব্দুন নূর সাহেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

দীর্ঘদিন দিন যাবত বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন জনাব আব্দুন নূর সাহেব। অবশেষে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ইন্তেকাল হয়েছে ওনার।

জনাব আব্দুন নূর সাহেবের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন ওনার পরিবার-পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত জনেরা। আগামীকাল অর্থাৎ ৩১শে মার্চ ২০২২ইং রোজ বৃহস্পতিবার বাংলাদেশ টাইম সকাল ১০.০০ ঘটিকার সময় সুতারগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে জনাব আব্দুন নূর সাহেবের নামাজে জানাজা ও দাফন সুসম্পন্ন করা হবে বলে জানা গেছে।

জনাব আব্দুন নূর সাহেবের মৃত্যুতে ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি ইতিমধ্যে দেশ-বিদেশ থেকে অনেকেই সমবেদনা জানিয়েছেন। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *