বিএনপির বক্তব্য হল খালি কলসি বেশি বাজার মতোঃ ড. হাছান মাহমুদ

শুভ বার্তা ডেস্কঃ-
৩১ মার্চ ২০২২ইং, সময়ঃ ২০:২৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জনাব ড. হাছান মাহমুদ বলেছে যে- ” বিএনপির বক্তব্য হল খালি কলসি বেশি বাজার মতো। তারা কখন কী বলে তারা নিজেই তা জানে না। যারা জামিন নেওয়ার জন্য পুরুষ হয়েও মহিলাদের বোরকা পরে হাইকোর্টে হাজির হয় তারা নাকি সরকার পতন ঘটাবে।”

জনাব ড. হাছান মাহমুদ আরো বলেছেন যে- “আমরা গত কয়েক বছর আগে দেখেছি বিএনপি নেতারা বোরকা পরে হাইকোর্টের জামিন নিতে গিয়েছিল। এই লজ্জা বিএনপি কোথায় রাখবে? বিএনপি বলে বেড়াচ্ছে নিরপেক্ষ সরকার না হলে তারা নির্বাচনে আসবে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না।”

তিনি আরো বলেছেন যে- “নির্বাচন কোন সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশনার স্বাধীন। সুতরাং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সেটি তাদের ব্যক্তিগত বিষয়। আগামী সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। তাতে বিএনপি অংশগ্রহণ করুক কিংবা নাই করুক।”

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *