দাউদকান্দির ইলিয়টগঞ্জে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শুভ বার্তা ডেস্কঃ
০১ মে ২০২২ইং, সময়ঃ ২২:৫০ মিনিট
ছবিঃ সংগৃহীত

 

দাউদকান্দির ইলিয়টগঞ্জের “হাজেরা খাতুন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন নর্থ আমেরিকা” এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০শে এপ্রিল শনিবার স্থানীয় সময় ৫টায় ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্ব নাথ উচ্চ বিদ্যলয়ের তৃতীয় তলা হল রুমে ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী ইন্জিনিয়ার বেলাল হোসাইন কামাল ভূইয়ার সাহেবের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ওমর ফারুকের সভাপতিত্বে, মাওলান আমিনুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোনআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলার মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু.মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবুল বাশার, বিশিষ্ট সমাজ সেবক মফিজুল ইসলাম, সাইন মাষ্টার, অত্র বিদ্যালয়ের সিনিয়র মাওলান আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান, মাওলানা মহিউদ্দিন সোহেল, মোঃ জামাল হোসেন, ইঞ্জিনিয়ার শিমুল হাজারি, লাকসাম আলামিন মডেল স্কুলের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম চৌধুরী, মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ শরীফ হোসাইন ও এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজহারুল ইসলাম ফকির, সিনিয়র শিক্ষক আবদুল্লাহ আল মামুন। পরবর্তীতে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *