ইউক্রেনের কিয়েভ ও চেরনিগভ থেকে সামরিক তৎপরতা কমানো হয়েছেঃ মিঃ ফোমিন

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
২৯ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৫৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

ইউক্রেনে-রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের ৩২ তম দিনে এসে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে দ্বিতীয় দফা উচ্চ পর্যায়ের বৈঠক শেষে বিশ্ব গণমাধ্যমকে রাশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী মিঃ আলেকজান্ডার ফোমিন বলেছেন যে- “শান্তি আলোচনা ফলপ্রসূ করতে ইউক্রেনের কিয়েভ ও চেরনিগভ থেকে সামরিক তৎপরতা কমানো হয়েছে। আমরা আশা করি, কিয়েভও উপযুক্ত সিদ্ধান্ত নেবে। আর তাহলেই সামনের দিনগুলোতে তাদের সঙ্গে কাজ করা সহজ হবে।”

উল্লেখ্য যে- ইস্তাম্বুলে আলোচনার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে রাখা রুশ সেনাদের বড় একটি অংশ সরিয়ে নেয়ার কথা জানিয়েছে ক্রেমলিন অর্থাৎ রাশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে- “শান্তি আলোচনার স্বার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে।”

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে রাশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী আলেকজান্ডার ফোমিন বিশ্ব গণমাধ্যমকে এসব তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *