একসাথে ৫ সন্তানের জন্ম দিলেন সৌদি নারী!!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
২০ জানুয়ারী ২০২২ইং, সময়ঃ ০০:১৭ মিনিট
ছবিঃ সংগৃহিত
সৌদি আরবের এক নারী একসঙ্গে পাঁচ সন্তান প্রসব করেছেন। কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে প্রাকৃতিকভাবেই ঐ শিশুদের জন্ম হয় বলে বুধবার সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে।
ঐ প্রতিবেদনে আরো বলা হয়েছে যে- “১২ বছর ধরে চিকিৎসার পর ৩৪ বছর বয়সী ঐ নারী একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১১০০ গ্রামের মধ্যে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ঐ নারী সন্তানের জন্ম দেন বলে জানা গেছে।
একসাথে ৫ সন্তানের মা হবার প্রতিক্রিয়ায় ঐ মা এবং সন্তানদের বাবা গ ণ মাধ্যমকে জানিয়েছেন যে- ” আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশী। আল্লাহ পাকের দরবারে এর জন্য লাখো-কোটি শুকরিয়া জানাই।”
