লন্ডনের ব্রিকলেনে বিশাল গেইটে বাংলা ভাষায় লেখা হয়েছে “বাংলা টাউন” !!!
শুভ বার্তা লন্ডন(যুক্তরাজ্য) প্রতিনিধিঃ-
ফয়সাল রহমান
১৩ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৫৫ মিনিট
ছবিঃ শুভ বার্তা
লন্ডনের বাঙালী অধ্যুষিত ব্রিকলেনে বিশাল গেইটে বাংলা ভাষায় লেখা হয়েছে “বাংলা টাউন” নামটি অর্থাৎ ব্রিকলেনকে আনুষ্ঠানিক ভাবে “বাংলা টাউন” স্বীকৃতি দিয়ে তাতে বাংলা ভাষায় লেখা হয়েছে “বাংলা টাউন” নামটি। আর এর পেছনে বিশাল বড় অবদান রেখেছেন লন্ডনের “টাওয়ার হ্যামলেটস” এর সম্মানীত মেয়র মিঃ জন বিগস এবং লন্ডনের “বেথনাল গ্রীণ এন্ড বো” আসনের সাংসদ সদস্য জনাবা রুশনারা আলী এমপি সহ লন্ডনের বাংলাদেশী কমিউনিটির অনেক সিনিয়র ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একটু পেছনে ফিরে থাকালে দেখা যায় যে- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাঙালীরা যখন প্রথম ব্রিটেনে আসা শুরু করেন তখন থেকেই লন্ডনের “ব্রিকলেন” হয়ে উঠে বাঙালীদের মিলনমেলার স্থান, একে অন্যের দেখা-সাক্ষাৎ করার সবচেয়ে নিরাপদ ও পরিচিত স্থান। এরই ধারাবাহিকতায় কালক্রমে এই ব্রিকলেন-ই হয়ে উঠে বাঙালীদের জন্য “বাংলা টাউন”।
গত বেশ কয়েক বছর আগে এই ব্রিকলেনের নাম “বাংলা টাউন” থেকে পরিবর্তন করে অন্য নাম রাখতে চেয়েছিলেন স্থানীয় কাউন্সিল অফিস। পরবর্তীতে লন্ডন তথা ব্রিটেনের বাঙালীদের বাধার মুখে এ সিদ্ধান্ত থেকে সরে আসেন লন্ডনের স্থানীয় সরকার। ব্রিকলেনের নাম থেকে যায় “বাংলা টাউন”। সম্প্রতি সেই বাংলা টাউনকে আরো অলংকৃত করতে এবং আনুষ্ঠানিকভাবে এর স্বীকৃতি প্রদান করতে সেখানে বসানো হয়েছে বিশাল বড় একটি গেইট এবং তাতে বাংলা ভাষায় লেখা হয়েছে “বাংলা টাউন” নামটি।
আর এ সফলতার পেছনে রয়েছে ব্রিটেনের বাঙালীদের সুদীর্ঘ সময়ে ত্যাগ-তিথিক্ষা, শ্রম, চেষ্টা ও সাধনা। এ বিষয়ে লন্ডনের বাঙালী কমিউনিটির অনেক সিনিয়র ও গণ্যমান্য ব্যক্তিবর্গ “দৈনিক শুভ বার্তাকে” জানিয়েছেন যে- ” আমাদের এ অর্জন কিন্ত একদিনে আসেনি। এর পেছনে আছে আমাদের সুদীর্ঘ সময়ে চেষ্টা, শ্রম ও ত্যাগ-তিথিক্ষা। আজকে আমরা যাদের চেষ্টা, শ্রম ও ত্যাগ-তিথিক্ষার বিনিময়ে লন্ডন তথা ব্রিটেনে এসব সুযোগ সুবিধাদি ভোগ করছি- ঐ সব মহান মানুষদের প্রতি আমরা সবসময়ই চিরকৃতজ্ঞ আছি এবং সারাজীবনই সমানভাবে চিরকৃতজ্ঞ থাকবো।”

