পঞ্চম দফায় ভার্চুয়ালী আলোচনায় বসেন ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধি দল !!!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
১৪ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৪৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

ইউক্রেন-রাশিয়ার চলমান উত্তেজনাকর যুদ্ধের ১৯তম দিনে অর্থাৎ ১৪ মার্চ রোজ সোমবার সংকট সমাধানে পঞ্চম দফায় ভার্চুয়ালী মাধ্যমে ফের আলোচনায় বসেন ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধি দল।

আজকের আলোচনায় ইউক্রেনে হামলা বন্ধে ছয় প্রস্তাব দিয়েছে রাশিয়া। এর মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব গুলো হচ্ছে যে- ইউক্রেন কোনো আন্তর্জাতিক সংগঠনে যোগ না দেওয়া, অস্ত্র ত্যাগ, লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলের স্বাধীনতা এবং রুশ ভাষাকে ইউক্রেনের রাষ্ট্র ভাষার স্বীকৃতি দেওয়া। সোমবার রাশিয়ার পার্লামেন্ট দুমার ডেপুটি স্পিকার মিখাইল শিরিমিত এসব প্রস্তাব দেন।

উল্লেখ্য যে- সোমবার রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানে পঞ্চম দফা ভার্চুয়ালী আলোচনায় বসেন দুদেশের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় রাত ৯টা পর্যন্ত এ অনলাইন বৈঠক চলছিল।এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও মারিউপোলসহ বিভিন্ন শহরে বোমা হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সোমবার কিয়েভের একটি আবাসিক এলাকায় বোমা হামলায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এবং মারিউপোলে নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেছে। একদিকে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, আর অপরদিকে রাশিয়া বিরতিহীন ভাবে বোমা বর্ষণ করে যাচ্ছে ইউক্রেনে। বিশেষজ্ঞদের মতে রাশিয়ার এ দ্বিমুখী আচরণ সত্যিকার অর্থেই মানবতা ও হৃদয়হীন আচরণেরই সামিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *