বিশ্ব কুরআন প্রতিযোগীতায় হাফিজ সালেহ আহমদের প্রথম স্থান অর্জন !!!
শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
১৪ মার্চ ২০২২ইং, সময়ঃ ২১:৫০ মিনিট
ছবিঃ সংগৃহিত
প্রতিবছরের মতো এবারো ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগীতা। আর এ প্রতিযোগীতায় বিশ্বের সব দেশের পবিত্র আল-কুরআনের হাফেজদের পেছনে ফেলে বাংলাদেশের পবিত্র আল-কুরআনের হাফেজ ‘হাফেজ সালেহ আহমদ তাকরীম’ সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ।
৩৮তম ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগীতা- ২০২২ইং এ অংশগ্রহণ করে বাংলাদেশী হাফেজ সালেহ আহমদ তাকরীম মুসলিম বিশ্বের সকল দেশের হাফেজদের পেছনে ফেলে এ স্থান অর্জন করেন। আর তাতে বেজায় খুশী হয়েছেন হাফেজ সালেহ আহমদ তাকরীম, ওনার আব্বু-আম্মু, শিক্ষকবৃন্দ,বন্ধুরা ও মাদ্রাসার সহপাঠীবৃন্দ।
৩৮তম ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগীতা- ২০২২ইং এ প্রথম স্থান অর্জন করায় এরই মধ্যে দেশ-বিদেশ থেকে অনেকেই ফোনে ও সরাসরি হাফেজ সালেহ আহমদ তাকরীমকে বাহবা ও ধন্যবাদ জানিয়েছেন। অনেকেই খুশী হয়ে হাফেজ সালেহ আহমদ তাকরীমকে পুরস্কৃতও করতে চেয়েছেন। হাফেজ সালেহ আহমদ তাকরীম ভবিষ্যতে পবিত্র আল-কুরআন ও হাদিস বিষয়ে আরো উচ্চতর ডিগ্রী নিয়ে চান বলে জানিয়েছেন।

