১লা সেপ্টেম্বর ২০২২ইং বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী !!!
শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
ছবিঃ সংগৃহীত
আগামীকাল ০১লা সেপ্টেম্বর ২০২২ইং রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা ও দেশের প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার উদ্দেশ্যে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’কে।
“ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়” শ্লোগানকে মূলনীতি করে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করা হয় বিএনপি-কে। বিএনপি প্রতিষ্ঠার আজ ৪৪ বছর। দেশ ও জাতির প্রকৃত অধিকার নিশ্চিত করতে আজো সংগ্রাম চালিয়ে যাচ্ছে দলটি। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে বিভিন্ন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকায় দলের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজনও করা হবে।
পুরো বিশ্বে অর্থাৎ পৃথিবীর দেশে দেশে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

