“বাংলাদেশ দূতাবাস অব লিসবন” এর পক্ষ থেকে নতুন নোটিশ প্রকাশ
শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
ছবিঃ সংগৃহীত
গত ২২ আগস্ট ২০২২ইং রোজ সোমবার “বাংলাদেশ দূতাবাস অব লিসবন” এর পক্ষ থেকে আগামী ২৭ ও ২৮ আগস্ট ২০২২ইং যথাক্রমে রোজ শনি ও রোববার পর্তুগালের সেন্তো কর্মাশিয়াল ভিলা নোভা দি মিলফনতেস/ Centro Commercial Vila nova de Milfontes এবং সাও তেতোনিও/ Sao Tetonio -তে অস্থায়ী “কনস্যুলার ক্যাম্প” পরিচালনার বিষয়ে নতুন একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।
দূতাবাস কর্তৃপক্ষের স্বাক্ষরযুক্ত ঐ নোটিশে বলা হয়েছে যে- “যেসব বাংলাদেশী নাগরিক ঐসব এলাকায় থেকে উল্লেখিত দিন-ক্ষণে দূতাবাসের পূর্ণ সেবা গ্রহণ করতে চান, ওনারা যেন অবশ্যই নোটিশে উল্লেখিত দিন ও সময়ে যথাস্থানে এসে উপস্থিত হন এবং দূতাবাসের সেবা গ্রহণ করেন।”
নোটিশ আরো বলা হয়েছে যে- “যারা ঐ সময়ে মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি গ্রহণ করতে চান, ওনারা যেন আগে অর্থাৎ ২৬ আগস্ট ২০২২ইং রোজ শুক্রবার দুপুর ১২.০০ টার মধ্যে এমআরপি পাসপোর্ট ডেলিভারী স্লিপ অর্থাৎ রিসিটটির নাম্বার যেন দূতাবাসের মোবাইল নাম্বারে ম্যাসেজ বা ফোন দিয়ে যেন জানিয়ে দেন।”

