পদ্মা সেতুর শুভ উদ্বোধনঃ স্বপ্ন পূরণ হলো পুরো দেশ ও জাতির

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
২৫ জুন ২০২২ইং, সময়ঃ ২৩:২৫ মিনিট
ছবিঃ সংগৃহীত

বহুল কাঙ্খিত পদ্মা সেতু নির্মাণ ও তার শুভ উদ্বোধনের কাজ সমাপ্ত হয়ে গেল আজ। আজ ২৫ শে জুন ২০২২ইং রোজ শনিবার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী গাড়ি যোগে পারও হন পদ্মা সেতু।

দেশের ১৭/১৮ কোটি মানুষের স্বপ্ন আজ স্বপ্ন থেকে বাস্তবে সত্যি হলো। দেশের প্রত্যেকটি শ্রমজীবী মানুষের রক্ত-ঘাম করা পরিশ্রমের টাকায় দেশের সর্ববৃহৎ এ সেতুটি নির্মিত হলো। আর তাই এ কৃতিত্ব পুরো দেশ ও জাতির।

 

বিশেষজ্ঞদের মতে – পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে এ দেশ ও জাতি আরো একটি বড় সাফল্য অর্জন করে নিলো। পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে পুরো দেশ ও জাতি এটাও প্রমাণ করতে সক্ষম হলো যে- একতাবদ্ধ হতে পারলে এ জাতি অনেক কিছুই করতে পারে। এমনকি অসম্ভবকেও সম্ভব করে নিতে পারে। জয় হোক দেশ ও জাতির, জয় হোক একতাবদ্ধতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *